বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা

জগন্নাথপুরে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান

জগন্নাথপুরে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার ভোরে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ উপলক্ষে  উপজেলা প্রশাসনের আয়োজনে বিকেলে উপজেলা প্রশাসনিক ভবন প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পরিবারবর্গদের সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও শিক্ষক অনন্ত পাল এবং শিক্ষিকা সালেহা পারভীনের যৌথ পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ,উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন,সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, ঢাকা সিকদার মেডিকেল হাসপাতালের অধ্যাপক ডা: মুজিবুর রহমান, সংবর্ধিত মুক্তিযোদ্ধা আব্দুল হক, আব্দুল কাসেম মিয়া, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন প্রমুখ।

পরে মুক্তিযোদ্ধাদের মধ্যে নগদ অর্থ, স্মার্টকার্ড ও সম্মাননা স্মারকপত্র বিতরণ করা হয়েছে। এর পূর্বে অনুষ্ঠানের শুরুতেই মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com