সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

জগন্নাথপুরের আলোচিত হত্যাকান্ড : ঘাতকরা এখনও গ্রেফতার হয়নি

জগন্নাথপুরের আলোচিত হত্যাকান্ড : ঘাতকরা এখনও গ্রেফতার হয়নি

সানোয়ার হাসান সুনু :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত কয়েকটি নৃশংস হত্যা কান্ডের মূল ঘাতকরা এখনও গ্রেফতার হয়নি। একের পর এক হত্যাকান্ডের ঘটনায় উপজেলা বাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। গত ৪ ডিসেম্বর পৌর শহরের স্টুডিও ব্যবসায়ী আনন্দ ডিজিটাল স্টুডির মালিক আনন্দ সরকার (২৪) কে জবাই করে নৃশংসভাবে হত্যা করে মোটা অংকের টাকা নিয়ে দূর্বৃত্তরা পালিয়ে যায়। এঘটনায় নিহতের বড় ভাই থানায় মামলা দায়ের করেন। পুলিশ এ লোমহর্ষক হত্যাকান্ডের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। গত ৯ নভেম্বর পৌর এলাকার ইসহাকপুর গ্রামে প্রতিপক্ষের লোবজন অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে সরোয়ার হোসেন (২২) নামের এক যুবককে নির্মমভাবে হত্যা করে। এব্যাপারে থানায় হত্যা মামলা রেকর্ড হয়েছে। পুলিশ এখনও মূল ঘাতকদের গ্রেফতার করতে পারেনি। গত ১৯ অক্টোবর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের খানপুর গ্রামের সিএনজি চালক মামুন মিয়া (২৫) কে নির্মমভাবে হত্যা করে সিএনজি নিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা। মূল ঘাতকদের এখনও ধরতে পারেনি পুলিশ। ১৮ অক্টোবর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রামের মাদ্রাসা ছাত্র সাব্বির মিয়াকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়। ১৭ই আগষ্ট পৌর এলাকার হবিবনগরে শিকলে বেধেঁ নির্মমভাবে পিটিয়ে রিকশাচালক জামিল হোসেন (৪০) কে নিমর্মভাবে হত্যা করা হয়। পুলিশ এখনও মূল ঘাতকদের গ্রেফতার করতে পারেনি।
একের পরএক নৃশংস হত্যা কান্ডের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এব্যাপারে থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সাথে আলাপ হলে তিনি জানান, অপরাধী যেই হউক পার পাবে না। ঘাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com