বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে শান্তিগঞ্জ বাজারে সুনিয়া রেস্টুরেন্টের উদ্বোধন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

হবিগঞ্জে গ্যাসের চুলার আগুনে ১৪ বসতঘর পুড়ে ছাই

হবিগঞ্জে গ্যাসের চুলার আগুনে ১৪ বসতঘর পুড়ে ছাই

জগন্নাথপুর নিউজ ডটকম ডেস্ক :: হবিগঞ্জের আজমিরীগঞ্জে গ্যাসের চুলা থেকে আগুন লেগে ১৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

শুক্রবার দুপুরে আজমিরীগঞ্জ পৌর এলাকার পৌর পুকুরপাড় গ্রামের কুড়ি হাটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পুকুরপাড় গ্রামের ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি প্রাণ কৃষ্ণ দাসের গ্যাসের সিলিন্ডারের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িগুলোতে। সেখানে ফায়ার সার্ভিসের কোনো স্টেশন না থাকায় স্থানীয় শতাধিক লোক পানি দিয়ে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে রঞ্জণ কুড়ি, বুলবুল কুড়ি, রঞ্জিত কুড়ি, অমর কুড়ি, উৎধান কুড়ি, নেপাল কুড়ি, দিপক কুড়ি, ধিরেন্দ্র কুড়ি, কৃষ্ণ দাস, দিপু কুড়ি, তপন চৌধুরী, গুপি কুড়ি, শ্রীমতি লালসহ ১৪টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ এবং আওয়ামী লীগের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

আজমিরীগঞ্জ থানার ওসি ইকবাল আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে কুড়ি সম্প্রদায়ের লোকজন টিনের ঘর তৈরি করে বসবাস করছিল। আগুনে নগদ অর্থ এবং স্বর্ণালংকারসহ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com