বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

আমি গরিবের দুঃখ বেদনা বুঝি’

আমি গরিবের দুঃখ বেদনা বুঝি’

জগন্নাথপুর নিউজ ডটকম ডেস্ক::
বিশিষ্ট শিল্পপতি ও যমুনা গ্রুপের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেছেন, কষ্ট এবং শ্রম এই দুটি হচ্ছে মানুষের সবচেয়ে বড় শক্তি। কষ্ট এবং শ্রমের মাধ্যমেই প্রতিটি মানুষ সফলতার শিখরে আরোহণ করে।
শনিবার দুপুরে গাজীপুরের কোনাবাড়িতে যমুনা কমপ্লেক্স আয়োজিত বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠানে শ্রমিক-কর্মকর্তা, কর্মচারীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, তোমরা জানো স্বাধীনতার পর আমি আমার শ্রম ও মেধাকে কাজে লাগিয়ে অনেক পরিশ্রম করে এখানে এসেছি। আমি গরিবের দুঃখ জানি, তাদের বেদনা বুঝি। ধনী, গরিব সকলেই খালি হাতে দুনিয়াতে এসেছে। কে গরিব, কে বড়লোক সেটা প্রধান বিষয় নয়। প্রধান বিষয় হচ্ছে কে কতটা পরিশ্রম করে তার ভাগ্যের উন্নয়ন ঘটালো। যা কিছু ঘটেছে, যা কিছু ঘটবে, সব কিছু হচ্ছে আমাদের কর্মফল। তিনি আরও বলেন, আমি যদি পরিশ্রম করি তবে, ইনশাআল্লাহ এর বিনিময় পাব। তোমরা যদি ৮-১০ ঘণ্টা কাজ করো এর জন্য একটা পারিশ্রমিক পাবে। আর যদি ১৬ ঘণ্টা কাজ করো তার জন্য আরও অধিক পারিশ্রমিক পাবে। আমার জীবনে আমি অনেক পরিশ্রম করেছি। যে পরিশ্রমের ফল আমি পেয়েছি। যমুনা কমপ্লেক্সের পরিচালক কাজল কান্তি দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুগান্তরের প্রকাশক ও সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের পরিচালক রোজালিন ইসলাম, জাকির হোসেন, যমুনা ফ্যান এর জিএম আবুল হাশেম, চীফ ইঞ্জিনিয়ার এরশাদ হোসেন চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com