শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সম্পন্ন শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারী জিতু মিয়ার অবসরজনিত  বিদায় সংবর্ধনা শান্তিগঞ্জে স্কুলের আঙিনায় রোপণ করা ১২টি চারা নষ্ট, থানায় প্রধান শিক্ষকের অভিযোগ শান্তিগঞ্জে বুধবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শিক্ষাবিদ মো. আব্দুর রউফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল দক্ষতা উন্নয়নে নতুন সম্ভাবনা: মৌলভীবাজারে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ভোকেশনাল ও টেক্সটাইল ইনস্টিটিউটে ভর্তি ত্বরান্বিত করতে আলোচনা সভা জগন্নাথপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার আসামি দুখু মিয়া সিলেটে গ্রেপ্তার

পবিত্র শবে বরাত ১লা মে

পবিত্র শবে বরাত ১লা মে

 

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::  বাংলাদেশে এবার পবিত্র শবে বরাত পালিত হবে আগামী ১লা মে। আজ মঙ্গলবার শাবান মাসের চাঁদ দেখা যাওয়ায় চাঁদ দেখা জাতীয় কমিটি এ বছর পবিত্র শবে বরাতের তারিখ ঘোষণা দেয়। এ উপলক্ষ্যে ২রা মে সরকারি ছুটি থাকবে। ইসলামিক ফাউন্ডেশনে চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মোয়াজ্জেম হোসেন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, বাংলাদেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা গেছে। তাই বুধবার থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং শবে বরাত পালিত হবে ১লা মে দিবাগত রাতে।
‘ভাগ্য রজনী’ হিসেবে পরিচিত শবে বরাতের তাৎপর্যপূর্ণ রাতটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানগণ ইবাদত বন্দেগীতে কাটিয়ে থাকেন। শবে বরাতের পরদিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে। ১লা মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসের ছুটি থাকায় টানা দুই দিন (মঙ্গল ও বুধবার) ছুটি থাকবে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com