শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দেশের স্থিতিশীলতা রক্ষায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ জরুরি: মঞ্জু সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার প্রবেশ পথের গেটে অগ্নিসংযোগ এমপি কয়ছর আহমেদের প্রচেষ্টায় জগন্নাথপুরের বৃহৎ দুটি সেতু অনুমোদন হওয়ায় হাওরবাসীর মধ্যে আনন্দ যুক্তরাজ্যে বাংলদেশী কমিউনিটিতে বাংলাদেশের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও সংঘাতের কোনো স্থান নেই নবনির্মিত জগন্নাথপুর থানা ভবনের উদ্ধোধন কালে কয়ছর আহমেদ এমপি; অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের অবস্থান কর্মসূচি জগন্নাথপুরের সমদল ও ইটাখোলা সহ ২৫৬ সেতু একনেকে অনুমোদন। টুঙ্গিপাড়ায় থানা ও এমপি’র বাড়িতে আগুন জগন্নাথপুরে যুবদল নেতা আলী হোসেনের দাফন সম্পন্ন

বৈষম্য বিরুধী আন্দোলনে নিহতদের স্মরণে জগন্নাথপুরে বিএনপির দোয়া মাহফিল

বৈষম্য বিরুধী আন্দোলনে নিহতদের স্মরণে জগন্নাথপুরে বিএনপির দোয়া মাহফিল

নিজস্বপ্রতিবেদক: বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৯আগস্ট) জগন্নাথপুর উপজেলা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দের অংশগ্রহনে জগন্নাথপুর পৌরসভার হবিবপুর এলাকায় এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য আবিবুল বারি আয়হানের সভাপতিত্বে ও বিএনপি নেতা মোঃ মিজানুর রহমানের পরিচালনায়, আলোচনা সভায় দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মাওলানা মাছুম আহমদ, সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নেতা সাংবাদিক মোঃ সানোয়ার হাসান সুনু, বিএনপি নেতা মোঃ আব্দুল ওয়াহাব, যুবদল নেতা আনছার মিয়া, যুবদল নেতা, সুহেদ আহমদ, আফরোজ আলী, হিফজুর রহমান তালুকদার জিয়া,  শামিনুর রহমান, আবদুল কাইয়ুম  বাবর, মাহবুবুর রহমান, রিপন মিয়া সহ আরো অনেকে।
এসময় জগন্নাথপুর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী  উপস্থিত ছিলেন। সভা শেষে বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহতদের রুহের মাগফিরাত ও সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্হতা কামনা করে মহান আল্লাহ পাকের দরবারে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সেচ্ছাসেবক দল নেতা মাছুম আহমদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com