বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসেবী আটক শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয় শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসে সর্বোচ্চ ৭৪টি স্বাভাবিক প্রসব শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব শান্তিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এক লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে শান্তিগঞ্জে এসেড হবিগঞ্জের উদ্যোগে ১০ দিনব্যাপী কৃষি মেলা ২০২৬ শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জরুরি রক্ষণাবেক্ষণে শনিবার শান্তিগঞ্জে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ 

শান্তিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসেবী আটক

শান্তিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসেবী আটক

শান্তিগঞ্জ প্রতিনিধি::

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় দিলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

 

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

 

আটককৃত ব্যক্তি দিলোয়ার হোসেন (৩৬)। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার নোয়াপাড়া ডাকঘরের পুরাতন নগদীপুর গ্রামের মো. বারিক মিয়ার ছেলে। অভিযানকালে তাকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা। অভিযানে সহযোগিতা করেন শান্তিগঞ্জ থানার এসআই টিপু সুলতান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com