বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয় শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসে সর্বোচ্চ ৭৪টি স্বাভাবিক প্রসব শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব শান্তিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এক লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে শান্তিগঞ্জে এসেড হবিগঞ্জের উদ্যোগে ১০ দিনব্যাপী কৃষি মেলা ২০২৬ শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জরুরি রক্ষণাবেক্ষণে শনিবার শান্তিগঞ্জে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

শান্তিগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে রোপা আমন ধানের জমিতে ক্ষতিকর পোকার উপস্থিতি নির্ণয়ে আলোক ফাঁদ স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনী হাওরে আলোক ফাঁদের মাধ্যমে ধানক্ষেতে থাকা বিভিন্ন পোকার উপস্থিতি নির্ণয় করা হয়।
আলোক ফাঁদ প্রদর্শনকালে উপস্থিত ছিলেন দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন দরগাপাশা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা মো. উমায়েদ নুর, উপসহকারী কৃষি কর্মকর্তা হরিধন বৈদ্যসহ স্থানীয় কৃষকরা।
ধানের জমিতে সাধারণত কী কারণে আলোক ফাঁদ স্থাপন করা হয়—এ বিষয়ে শান্তিগঞ্জ উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. উমায়েদ নুর বলেন, ধানের জমিতে মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা, বিপিএইচ (BPH)সহ বিভিন্ন ক্ষতিকর পোকা থাকে। এসব পোকার আক্রমণ শুরু হলে ৩-৪ দিনের মধ্যেই পুরো জমির ধান ক্ষতিগ্রস্ত বা নষ্ট হয়ে যেতে পারে।
তিনি বলেন, কৃষকদের আগাম সচেতন করার লক্ষ্যে বিভিন্ন এলাকায় আলোক ফাঁদের মাধ্যমে ধানের জমিতে কী পরিমাণ পোকা রয়েছে এবং কী কী পোকার উপস্থিতি রয়েছে, তা নির্ণয় করা হয়। পোকার উপস্থিতি নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com