বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে স্বাস্থ্য সেবা সপ্তাহ পালন

জগন্নাথপুরে স্বাস্থ্য সেবা সপ্তাহ পালন

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ পালন করা হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য সেবা সপ্তাহ পালন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর এর সভাপতিত্বে ও ডাঃ শারমিন আরা আশা এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাশ, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিচালনা কমিটির সদস্য এনামুল হক, উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা একরামুল হক, ডাঃ দিব্য রঞ্জন দে ও সাংবাদিক শংকর রায় প্রমূখ। এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্বাস্থ্য সহকারি আবুল আক্কাছ ও গীতাপাঠ করেন আশিষ কুমার দে। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল কাইয়ূম, পরিচালনা কমিটির সদস্য বজলুর রশীদ চৌধুরী, পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন, ডাঃ পরিমল, ডাঃ মিনাল কান্তি, ডাঃ শায়খুল ইসলাম, ডাঃ নাজমুস সাদাত, ডাঃ তারেকুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com