বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণশুনানি শেষে জগন্নাথপুরে ইউএনও কার্যালয়ের সামনে সংঘর্ষ, আহত ৪ শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক

সিলেটের রাস্তার অবস্থা দেখে মন খারাপ হয়ে গেছে: প্রেসিডেন্ট

সিলেটের রাস্তার অবস্থা দেখে মন খারাপ হয়ে গেছে: প্রেসিডেন্ট

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: সিলেটের রাস্তার অবস্থা দেখে মন খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট আব্দুল হামিদ। বলেন- ‘সিলেটে আসার আগে আমার ধারণা ছিলো রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। কিন্তু রাস্তার মধ্যে দেখা গেলো পলিথিন পেপার, কলার বাকলা, কাগজ, পুঁটলা পড়ে আছে। মানে যাচ্ছেতাই অবস্থা রাস্তার মধ্যে।’ প্রেসিডেন্ট বলেন- ‘পরিষ্কারের যে মানসিকতা সেই মানসিকতাই যেনো আমাদের দেশ থেকে হারিয়ে গেছে। তিনি পরিষ্কার, পরিচ্ছন্নতার জন্য ছাত্রদের অগ্রণী ভূমিকা পালনের আহবান জানান। একই সঙ্গে জনপ্রতিনিধি সহ সমাজের সকল স্থরের মানুষকে এ ব্যাপারে সতর্ক হওয়ার কথা বলেন প্রেসিডেন্ট।’ তিনি গতকাল বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কথা সাহিত্যিক, অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমদ ও কোষাধ্যক্ষ ড. আনোয়ারুল ইসলাম। প্রেসিডেন্ট বলেন- ফলমূল শাকসবজি সবকিছুতেই এখন ফরমালিন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com