শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন; এমপি কয়ছর আহমদ কাল মাদরাসা মাঠে  জানাযা  জগন্নাথপুরের বিশিষ্ট আলেমেদ্বীন  মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু  জগন্নাথপুরের সাংবাদিকদের উদ্দেশে কয়েকটি কথা আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা শান্তিগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ

জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত

জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত

নিজস্বপ্রতিবেদক:  “রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচির শুরুতে রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করে মৎস্য পক্ষের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।পরবর্তীতে সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী উপজেলা শিক্ষা অফিসার আহসান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমীন, উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ।এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক  সালাউদ্দিন মিটু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মতিন, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হোসেন ডালিম।আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সফল মৎস্য চাষীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন প্রধান অতিথি। এ সময় সফল চাষী জসিম উদ্দিন সংসদ সদস্যের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com