মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

অস্ট্রেলিয়ায় নিহত ৩ বাংলাদেশী শিক্ষার্থীর পরিচয় প্রকাশ

অস্ট্রেলিয়ায় নিহত ৩ বাংলাদেশী শিক্ষার্থীর পরিচয় প্রকাশ

প্রবাস ডেস্ক :: অস্ট্রেলিয়ার ডারউইনে নিহত বাংলাদেশী তিন শিক্ষার্থীর করুণ মৃত্যুতে শোকে স্তব্ধ সেখানকার বাংলাদেশী সম্প্রদায়। নিহতরা হলেন সাইফুল ইসলাম দিনার (২৫), সাদেকা কামাল নিপা ও মিশা কুদ্দুস। পরের দু’জন মিশনে যাওয়া অন্য দু’বাংলাদেশী শিক্ষার্থীর স্ত্রী। শনিবার ডারউইনের কাকাদু হাইওয়েতে ৭ আরোহী নিয়ে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারায়। এতে বাংলাদেশী ওই তিন শিক্ষার্থী নিহত হন। আহত হন চারজন।
তাদেরকে বিমানযোগে হাসপাতালে নেয়া হয়েছে। অনলাইন ডেইলি মেইল লিখেছে, ডারউইনের নর্দান টেরিটোরিতে কাকাদু ন্যাশনাল পার্কের কাছে গাড়ি দুর্ঘটনা হয়। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। নিহতদের শোকে ডারউইনে অবস্থানরত বাংলাদেশী সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে লিখেছেন, বিএসএ-সিডিইউ এলামনাই সদস্য সাইফুল ইসলাম, সাদেকা নিপা ও মাইশা কুদ্দুস কাকাদু ন্যাশনাল পার্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ এক ভয়াবহ হৃদয় বিদারক খবর। তাদের সবাইকে স্থানীয় বাংলাদেশী সম্প্রদায়ের সবাই খুব ভালবাসতেন। আহতরা রয়েছেন রয়েল ডারউইন হাসপাতালে। ঘটনার পর কুইন্ডা লজ ম্যানেজার ব্রেট স্কিনার দ্রুত সেখানে ছুটে যান। অন্যদের সহায়তায় উদ্ধার করা হয় আহতদের। তবে এ ঘটনার সঙ্গে তৃতীয় কেউ জড়িত নয়। ভয়াবহতা দেখে সবাই এগিয়ে এসেছেন। সবাই উদ্ধার কাজে অংশ নিয়েছেন। ওদিকে কেয়ারফ্লাইট বিমানযোগে আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com