মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

সিলেট নগরীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ৪ জুয়ারী আটক

সিলেট নগরীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ৪ জুয়ারী আটক

 

 জগন্নাথপুর নিউজ ডটকম ডেস্ক :: মহানগর গোয়েন্দা পুলিশ কোতোয়ালি মডেল থানাধীন ঘাসিটুলা মোকামবাড়ী এলাকা থেকে অভিযান পরিচালনা করে তিন জনকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে তির শিলং জুয়া খেলার সামগ্রী ও নগদ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, খাদিম রুস্তুমপুর এলাকার মৃত জাফর আলীর পুত্র সাজেদুল ইসলাম সাজু(৩০), মোগলাবাজার শিববাড়ি এলাকার মৃত জগনাথ তালুকদারের পুত্র পরিমল তালুকদার (২৯) এবং বেতেরবাজার ঘাষিটুলা এলাকার মৃত আকামত আলীর পুত্র মো: আলী (৫৫)।
অভিযান পরিচালনা করেন পুলিশ পরিদর্শক জিএম হামিদুর রহমান ও এসআই মোহাম্মদ জানু মিয়া। আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১৩)।
এদিকে, মহানগর গোয়েন্দা পুলিশের এসআই অসিত চন্দ্র দাস অভিযান চালিয়ে ঘাসিটুলা বেতবাজার আলফু মিয়ার কলোনীস্থ টং ঘরের সামনে থেকে রন রায়ের পুত্র আব্দুর রহমানকে (২৮) তির শিলং জুয়া খেলার সামগ্রী ও নগদ টাকাসহ আটক করা হয়।তার বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১২)।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com