সোমবার, ২৭ Jul ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল দ্রুত ঘোষণা করা হবে: ইসি মাছউদ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দিল্লিতে বিক্ষোভ: কেন্দ্রীয় শিক্ষা সচিবকে সরিয়ে দিল মোদি সরকার রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

মুক্তি পেয়ে মুম্বাইয়ের পথে সালমান খান

মুক্তি পেয়ে মুম্বাইয়ের পথে সালমান খান

বিনোদন ডেস্ক :: ২ দিন কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েছেন বলিউডের সুপারস্টার সালমান খান। শনিবার দুপুরে যোধপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেন বলিউডের এ ‘ভাইজান’।

২০ বছর আগে হরিণ শিকারের মামলায় বৃহস্পতিবার সালমানকে ৫ বছরের কারাদণ্ড দেন ভারতের একটি আদালত। কারা আদেশের পর সালমানকে যোধপুর কেন্দ্রীয় কারাগারে রাখা হয়।

১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় শনিবার দুপুরের পর কোর্ট থেকে ৫০ হাজার টাকার বন্ডে জামিন পান সালমান। ভারতীয় সময় সন্ধ্যা ৬টায় সালমান খান যোধপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। সেখান থেকে মুম্বাইয়ের উদ্দেশে যোধপুর বিমানবন্দরে যান।

এই মামলায় সালমানের ৫ বছরের কারাদণ্ড ঘোষণার পর বলিউডের বিশিষ্ট চলচ্চিত্রশিল্পীরা সালমানের পাশেই দাঁড়ান।

সামাজিক মাধ্যমে তাদের বক্তব্য প্রকাশের পাশাপাশি সালমানের মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাসাতেও হাজির হয়ে পরিবারের পাশে থাকে।

বিশিষ্ট অভিনেতা শত্রুঘ্ণ সিন্হা জানিয়েছেন, তিনি সালমানের বাবা সেলিম খানের সঙ্গেই ছিলেন। পুত্রের সাজা ঘোষণাতে একটুও ভেঙে পড়েননি তিনি।

শত্রুঘ্ণ বলেন, বরং সেলিম ‘পণ্ডিত’ জানতেন ছেলেকে শিগগির ছেড়ে দেয়া হবে।

সালমানের জামিনপ্রাপ্তিতে বেশ খুশি তার আত্মীয়, বন্ধু, সহকর্মীরা। অনেকেই টুইট করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com