শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী  সুনামগঞ্জের রত্নগর্ভা মা জাহানারা রউফ, ১১ সন্তানই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে দাঁড়ালেন জগন্নাথপুরের মানবিক ইউএনও মোঃ ইসলাম উদ্দিন  

অবশেষে প্রেমিককেই বিয়ে করছেন সোনাক্ষী!

অবশেষে প্রেমিককেই বিয়ে করছেন সোনাক্ষী!

বিনোদন ডেস্ক:: শীতকাল এলেই চারপাশে বিয়ের ধুম পড়ে। বলিউড ইন্ডাস্ট্রিতে এখন চলছে বিয়ের মৌসুম। রাজকুমার রাও-পত্রলেখা, আদিত্য শিল-আনুশকা রঞ্জনের পর এখন সকলেই অপেক্ষায় রয়েছেন ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল ও রণবীর-আলিয়ার বিয়ের। আর এরইমধ্যে শোনা যাচ্ছে অভিনেত্রী সোনাক্ষি সিনহাও নাকি শিগগিরই বিবাহ করতে যাচ্ছেন।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, খুব শিগগিরই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন ‘দাবাং’ অভিনেত্রী। পাত্র তার পুরনো প্রেমিক ও সেলেব্রিটি ম্যানেজার বান্টি শাজদাহ। ২০১২ সাল থেকে তার সঙ্গে সম্পর্কে আছেন সোনাক্ষী। কিন্তু এই জুটিকে বহুবার বহু জায়গায় তাদের হাত হাত রেখে ঘুরে বেড়াতে দেখা গেলেও কখনও প্রেমের কথা স্বীকার করেননি তারা। তবে ইতিমধ্যে নাকি বিয়ের জন্য সম্মতিও প্রকাশ করেছেন বলিউডের এই অভিনেত্রী।

বান্টি সালমান খানের খুব ঘনিষ্ঠ আত্মীয়। তাই খান পরিবারের সূত্রেও সোনাক্ষীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। সালমানের ছোট ভাই সোহেল খানের শালা বান্টি। অর্থাৎ সোহেলের স্ত্রী সীমা খানের ভাই। ‘দাবাং’ ছবির শুটিং চলাকালীনই সোনাক্ষী ও বান্টির মধ্যে সম্পর্ক তৈরি হয়। মাঝে ২০১৬ সালে শোনা গিয়েছিল, আলাদা হয়ে গিয়েছেন তারা। পরে জানা যায়, সম্পর্ককে দ্বিতীয় সুযোগ দিয়েছেন এ জুটি। এবার করতে যাচ্ছেন বিয়ে।

যদিও সোনাক্ষীর ঘনিষ্ঠ এক সূত্রের মতে, আগামী বছরে বিয়ে হওয়ার সম্ভাবনা কম। বরং ২০২৩ কিংবা ২০২৪ সালে গাঁটছড়া বাঁধতে পারেন সোনাক্ষী আর বান্টি! ‘দাবাং’ নায়িকার বিয়ের তাই ঢের বাকি!

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com