মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

কাল ঢাকায় আসছেন ঋতুপর্ণা

কাল ঢাকায় আসছেন ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক :: আগামীকাল সকালে ঢাকায় আসছেন কলকাতার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা। অভিনেতা ও পরিচালক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ছবির প্রচারণায় অংশ নিতেই নায়িকার এ ঢাকা সফর। পরিচালক সূত্রে জানা গেছে, প্রায় ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘একটি সিনেমার গল্প’। এর কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা। এরইমধ্যে ইউটিউবে নায়িকার লিপে যাওয়া ‘গল্প কথার ঐ কল্পলোকে জানি একদিন চলে যাবো’ গানটি প্রকাশিত হয়েছে। এতে ঋতুপর্ণার অভিনয় এবং আঁখি আলমগীরের গায়কীর বেশ প্রশংসাও করছেন অনেকে। গানটির কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং সুর ও সঙ্গীত করেছেন রুনা লায়লা। গতকাল মুঠোফোনে কলকাতা থেকে ঋতুপর্ণা বলেন, ‘এবার পাঁচদিনের জন্য ঢাকায় আসছি শুধুমাত্র একটি সিনেমার গল্প’র প্রচারণার জন্য। ইচ্ছে আছে হলে হলে গিয়ে চলচ্চিত্রটি উপভোগ করার। দর্শকের সঙ্গে সরাসরি কথা বলারও ইচ্ছে আছে আমার। সবচেয়ে বড় কথা হলো একটি সিনেমার গল্প এতো ভালো গল্পের একটি সিনেমা যে, আমার নিজেরই আগ্রহ হচ্ছে হলে বসে তা উপভোগ করার। আলমগীর ভাই নিঃসন্দেহে একজন গুণী অভিনেতা এবং নির্মাতা। তার নির্দেশনা আমি দারুণ উপভোগ করেছি। তাই আমি খুব আশাবাদী চলচ্চিত্রটি নিয়ে। দর্শকের ভালোলাগার মতোই কাহিনী আছে একটি সিনেমার গল্পে।’ এদিকে আলমগীর জানান, আগামী ১১ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত ক্লাবে ‘একটি সিনেমার গল্প’র সকল কলাকুশলী ‘বাংলা ঢোল’র আয়োজনে এক সাংবাদিক সম্মেলনে অংশ নেবেন। সেখানে এই ছবির গানের অডিও প্রকাশ হবে। এর বাইরে ঋতুপর্ণা বর্তমানে কলকাতায় নেহাল দত্তের পরিচালনায় ‘অপরাজেয়’ চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এতে তার সঙ্গে বাংলাদেশের অরিনও কাজ করছ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com