মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রসমাজের উদ্যোগে নববর্ষ উদযাপন উপলক্ষে আলোচনাসভা

জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রসমাজের উদ্যোগে নববর্ষ উদযাপন উপলক্ষে আলোচনাসভা

পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে জাতীয় ছাত্রসমাজ জগন্নাথপুর ডিগ্রি কলেজ শাখার উদ্যোগে শনিবার সন্ধ্যা ৭ টায় জাতীয় পার্টি কার্যালয়ে এক আলোচনাসভা অনুষ্টিত হয় । এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর জাতীয় পার্টির আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল ছত্তার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, পৌর জাপা নেতা আখলিছ আলী । জাতীয় ছাত্রসমাজ জগন্নাথপুর ডিগ্রি কলেজ শাখার আহবায়ক জাহেদ আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক অসিম দেবের পরিচালনায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক সানি রায় পার্থ, মুস্তফা কামাল সাগর, সদস্য আন্নানুল হক তোহা, অমিত নাথ, আলিম উদ্দিন রবিউল, অসিম চন্দ্র দাশ, শাহজাহান মিয়া, আল ইমরান, রেদুয়ান আহমদ, গৌতম দাশ শুভ্র, দ্বিপেন গোপ, আনোয়ার মিয়া প্রমূখ ।
প্রধান অতিথির বক্তব্যে হাজী আব্দুল ছত্তার বলেন জাতীয় পার্টির আমলে দেশে সুশাষন ও মানুষের জীবনের নিরাপত্তা ছিল । রাজনীতির নামে দেশে এখন যে অস্তিতিশীল অবস্থা বিরাজ করছে তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে । স্বাধীনতা যুদ্ধ ও ভাষা আন্দোলনে ছাত্রদের যথেষ্ট অবদান রয়েছে । সু-শিক্ষায় প্রতিষ্টিত হয়ে আগামীতে তোমাদেরকেই দেশ পরিচালনার দায়ীত্ব নিতে হবে । তিনি জাতীয় পার্টি ছাড়া কোন দল ক্ষমতায় যেতে পারবে না উল্লেখ করে আরো বলেন দেশের মানুষ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে । তাই পল্লীবন্ধু এরশাদকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে ছাত্র সমাজকেই অগ্রনী ভুমিকা পালন করতে হবে। বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com