বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ জগন্নাথপুরে বাংলা নববর্ষ উদযাপিত ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ ২য় স্থান অর্জন করলো পপুলার ইলেকট্রনিকস জগন্নাথপুর জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও ইসলাম বিরুধী কার্যকলাপ বন্ধের দাবীতে  গনসমাবেশ ও বিক্ষোভ মিছিল  পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা 

জগন্নাথপুরে ঈদের জামাত কখন কোথায়

জগন্নাথপুরে ঈদের জামাত কখন কোথায়

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জগন্নাথপুর পৌরশহরসহ উপজেলা জুড়ে ইতিমধ্যে মসজিদ ও ঈদগাহগুলো ঈদের জামাতের জন্য সকল প্রস্তুুতি সম্পন্ন করা হয়েছে। নির্ধারণ করা হয়েছে জামাতের সময় সুচি।
সকাল ৮ টায় জগন্নাথপুর সদর গ্রামের আল মদিনা জামে মসজিদে  ঈদের জামাত অনুষ্ঠিত হবে, সকাল সাড়ে ৮ টায় জগন্নাথপুর উপজেলা পরিষদ জামে মসজিদে ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। একই সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে উপজেলা সদর জামে মসজিদে, শহরের আছাবুন্নেছা জামে মসজিদ, ইকড়ছই কেন্দ্রীয় জামে মসজিদের ঈদগাহ, জগন্নাথপুর বাজারস্থ ইকড়ছই শাহী ঈদগাহ, পশ্চিম ভবানীপুর জামে মসজিদে, পূর্ব ভবানীপুর, শেরপুর চৌধুরীবাড়ি জামে মসজিদ, জগন্নাথপুর গ্রামের কেন্দ্রীয় মসজিদ, লুদরপুর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় হবিবপুর-কেশবপুর মাদ্রাসাস্থ শাহপুর-মাঝপাড়া জামে মসজিদের ঈদগাহ,কেশবপুর জামে মসজিদ, ইসহাকপুর আল জান্নাত মসজিদে ইদের জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়াও পৌরএলাকাসহ উপজেলার বিভিন্ন মসজিদ ও ঈদগাহে সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে জামাত অনুষ্ঠিত হবে বিভিন্ন সুত্র থেকে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com