সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

বাথরুমে ভারতীয় নারীর সন্তান প্রসব

বাথরুমে ভারতীয় নারীর সন্তান প্রসব

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
ঢাকা রেলওয়ে থানার বাথরুমে সোমবার রাতে ছেলে সন্তান প্রসব করেছে ভারতীয় এক নারী। ওই নারীর নাম রোকসানা আক্তার। পরে মা-ছেলেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। এখন মা-ছেলে ঢামেক হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডের ২৪ নম্বর বেডে ভর্তি আছেন।

চিকিৎসকরা বলছেন, মা-ছেলে দু’জনই সুস্থ আছেন। জানা গেছে, রোকসানার বাবার নাম রাসুল এবং মায়ের নাম খারুন্নেসা। তাদের গ্রামের বাড়ি ভারতের মাইসুর জেলার বেঙ্গল থানা এলাকায়।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক বলেন, সোমবার রাতে নারায়ণগঞ্জ থেকে ঢাকার কমলাপুরে আসছিলেন রোকসানা। পথে গেন্ডারিয়া স্টেশনে ব্যথা অনুভব করেন। তার সঙ্গে কেউ ছিল না। কমলাপুর স্টেশনে এলে ট্রেন কর্তৃপক্ষ রোকসানাকে ঢাকা রেলওয়ে থানা পুলিশের কাছে বুঝিয়ে দেন। থানায় আসার পর রোকসানা বাথরুমে যেতে চান।

তিনি বাথরুমে গিয়ে বেশ কিছুটা সময় নেন। পরে বাথরুম থেকে পুলিশ সদস্যরা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পান। বাথরুমের দরজা খুললে রোকসানাসহ তার সন্তানকে উদ্ধার করা হয়। ওসি আরও জানান, রোকসানা ভারতীয় নাগরিক। তার স্বামীর নাম আবদুল। তিনি বাংলাদেশি নাগরিক। রোকসানা বাংলায় কথা বলতে পারেন না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com