বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম জিতু মিয়া’র দাফন সম্পন্ন

জগন্নাথপুরে বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম জিতু মিয়া’র দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর পশ্চিমপাড়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম জিতু মিয়া’কে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। হবিবপুর পশ্চিমপাড়া শাহী ঈদগাহে বুধবার বেলা ২.৩০ মিনিটে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বৃষ্টির মধ্যে ও বিপুল সংখ্যক মানুষ জানাজায় অংশগ্রহন করেন। জানাজা নামাজের ইমামতি করেন মরহুমের ছোট ভাই হাফিজ মোঃ নাজমুল ইসলাম। জানাজা শেষে মহান আল্লাহ পাকের দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা গিয়াস উদ্দিন। পরে মরহুম সিরাজুল ইসলাম জিতু মিয়া’কে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য গত সোমবার বিকেল ৩টায় সিলেট শহরের সোবহানিঘাটস্থ ইবনেসিনা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিঊন)। মৃতুকালে তিনি স্ত্রী ২ ছেলে ৪ মেয়ে, বাবা ৭ ভাই ২ বোনসহ বহু আত্মীয় ও গুনগ্রাহী রেখে গেছেন। তার পিতা হাজী সমসু মিয়া একজন সমাজসেবক। মরহুম সিরাজুল ইসলাম জিতু মিয়া অমায়িক ব্যবহারের অধিকারী একজন ভাল মানুষ ছিলেন। তার মৃতুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com