সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ভাঙারি ব্যবসায়ীর লাশ উদ্ধার শান্তিগঞ্জে সদরপুর স্কুলে খুদে শিক্ষার্থীদের ক্লাস সমাপনী উৎসব হাওরের বুকে ক্রিকেটের স্বপ্ন, হাজারো দর্শকের ভালোবাসায় শেষ হলো গাগলী সুপার লীগ শান্তিগঞ্জে মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন শান্তিগঞ্জ নির্বাচন অফিসে সেবা নিতে হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ শান্তিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে উদ্ধার হলো মুয়াজ্জিনের চুরি হওয়া মোবাইল শান্তিগঞ্জে উন্মুক্ত লটারিতে সরকারিভাবে ধান বিক্রির জন্য নির্বাচিত ৯০ কৃষক শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে কৃষি ঋণ প্রচারণা ও প্রকাশ্যে ঋণ বিতরণ

আরিফকে বিজয়ী ঘোষণা করতে প্রয়োজন ১৬১ ভোট

আরিফকে বিজয়ী ঘোষণা করতে প্রয়োজন ১৬১ ভোট

জগন্নাথপুর নিউজ ডেস্ক:: ১৩৪ কেন্দ্রের মধ্যে ১৩২ কেন্দ্রে আরিফুল হক চৌধুরী ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে থাকলেও এখনই তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হচ্ছে না। আরিফকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করতে প্রয়োজন ১৬১ ভোট।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান জানান, সিলেটে মোট ভোটকেন্দ্র ১৩৪টি। এর মধ্যে স্থগিত হওয়া দুটো কেন্দ্রের (২৪ নম্বর ওয়ার্ডের গাজী বুরহানউদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়) ভোটার ৪ হাজার ৪৮৭। এ হিসেবে আরিফুল হককে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করতে ১৬১ ভোটের প্রয়োজন ছিল।

গতকাল সোমবার সিলেটের মেয়র নির্বাচনে ভোট দেন নগরবাসী। ১৩২ কেন্দ্রে আরিফ পান ৯০ হাজার ৪৯৬ ভোট। কামরান পান ৮৫ হাজার ৮৭০ ভোট। অন্যদিকে জামায়াতের জুবায়ের পেয়েছেন ১০ হাজার ৯৫৪ ভোট। নির্বাচনে মোট ভোট পড়েছে ১ লাখ ৯৮ হাজার ৬৫৬টি। এর মধ্যে বাতিল হয়েছে ৭ হাজার ৩৬৭ ভোট। মোট বৈধ ভোট ১ লাখ ৯১ হাজার ২৮৯।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com