রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জরুরি রক্ষণাবেক্ষণে শনিবার শান্তিগঞ্জে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী 

আরিফকে বিজয়ী ঘোষণা করতে প্রয়োজন ১৬১ ভোট

আরিফকে বিজয়ী ঘোষণা করতে প্রয়োজন ১৬১ ভোট

জগন্নাথপুর নিউজ ডেস্ক:: ১৩৪ কেন্দ্রের মধ্যে ১৩২ কেন্দ্রে আরিফুল হক চৌধুরী ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে থাকলেও এখনই তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হচ্ছে না। আরিফকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করতে প্রয়োজন ১৬১ ভোট।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান জানান, সিলেটে মোট ভোটকেন্দ্র ১৩৪টি। এর মধ্যে স্থগিত হওয়া দুটো কেন্দ্রের (২৪ নম্বর ওয়ার্ডের গাজী বুরহানউদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়) ভোটার ৪ হাজার ৪৮৭। এ হিসেবে আরিফুল হককে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করতে ১৬১ ভোটের প্রয়োজন ছিল।

গতকাল সোমবার সিলেটের মেয়র নির্বাচনে ভোট দেন নগরবাসী। ১৩২ কেন্দ্রে আরিফ পান ৯০ হাজার ৪৯৬ ভোট। কামরান পান ৮৫ হাজার ৮৭০ ভোট। অন্যদিকে জামায়াতের জুবায়ের পেয়েছেন ১০ হাজার ৯৫৪ ভোট। নির্বাচনে মোট ভোট পড়েছে ১ লাখ ৯৮ হাজার ৬৫৬টি। এর মধ্যে বাতিল হয়েছে ৭ হাজার ৩৬৭ ভোট। মোট বৈধ ভোট ১ লাখ ৯১ হাজার ২৮৯।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com