সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

লাইসেন্সবিহীন ওসির গাড়ি আটকে দিলেন শিক্ষার্থীরা

লাইসেন্সবিহীন ওসির গাড়ি আটকে দিলেন শিক্ষার্থীরা

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
নারায়ণগঞ্জে চালকের লাইসেন্স না থাকায় সিদ্ধিরগঞ্জ থানার ওসির গাড়ি (ঢাকা মেট্রো-গ ১২৬৫৮৪) আটকে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় নগরীর চাষাড়ায় ঢাকাগামী উৎসব ও বন্ধন কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।
এদিনে ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত ঢাকা- নারায়ণগঞ্জ রুটে কিছু গণপরিবহন যাতায়াত করছিল।

তবে বেলা সোয়া ১১টা থেকে স্কুল-কলেজের শিক্ষার্থীরা চাষাড়া, দুই নম্বর গেট, গ্রিনলেজ ব্যাংকের মোড়, খানপুরসহ নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়ে গাড়ি ও চালকদের লাইসেন্স পরীক্ষা শুরু করেন। একপর্যায়ে তারা চাষাড়া ও মেট্রো হলের মোড়ে সড়কের ওপর উৎসব এবং বিআরটিসি বাস আড়াআড়ি করে রেখে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন। এ সময় পুলিশ লেখা একটি গাড়ি চাষাড়া মোড় দিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে যাচ্ছিল। কিন্তু গাড়িটির চালকের লাইসেন্স না থাকায় শিক্ষার্থীরা তা আটকে দেন।

তখন সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুস সাত্তার গাড়ি থেকে নেমে তার পরিচয় দিয়ে গাড়ি ছেড়ে দেয়ার অনুরোধ করলেও শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় থাকে।
এ ব্যাপারে ওসি বলেন, এসপি অফিসে গুরুত্বপূর্ণ সভা থাকায় থানায় কোনো গাড়ি না পেয়ে বাধ্য হয়ে ভাড়া করা এ গাড়িটি নিয়ে আসি। গাড়ির চালকের যে লাইসেন্স নেই তা আমার জানা ছিল না। এখন থেকে এ বিষয়ে আমি আরও সচেতন থাকব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com