বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ জগন্নাথপুরে বাংলা নববর্ষ উদযাপিত ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ ২য় স্থান অর্জন করলো পপুলার ইলেকট্রনিকস জগন্নাথপুর জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও ইসলাম বিরুধী কার্যকলাপ বন্ধের দাবীতে  গনসমাবেশ ও বিক্ষোভ মিছিল  পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা 

জগন্নাথপুরে পুলিশের জীবন বাজি রেখে আসামী গ্রেফতার

জগন্নাথপুরে পুলিশের জীবন বাজি রেখে আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ জীবন বাজি রেখে পানিতে ঝাপ দিয়ে একটি মারামারি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভূক্ত পলাতক আসামী শাহ আলমকে গ্রেফতার করেছে। সে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের মৃত ওয়ারিদ উল্লার ছেলে।

জানাগেছে, ২ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যা রাত ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এএসআই শাহিন চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ স্থানীয় কলকলিয়া বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি দেখে আসামী শাহ আলম দৌড়ে পালিয়ে যেতে গিয়ে পাশে থাকা নদীতে ঝাপ দেয়। তখন পুলিশও নদীতে ঝাপ দিয়ে তাকে গ্রেফতার করে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে এএসআই শাহিন চৌধুরী বলেন, জীবন বাজি রেখে পানিতে ঝাপ দিয়ে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com