শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

৩০ হাজার ইয়াবাসহ এএসআই আটক

৩০ হাজার ইয়াবাসহ এএসআই আটক

জগন্নাথপুর নিউজ ডেস্ক:: চট্টগ্রামরে মিরসরাই উপজেলায় ৩০ হাজার ইয়াবাসহ আবুল বাশার নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) আটক করেছে র্যাব। শনিবার সকালে জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট বাজারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে আটক করা হয়। আবুল বাশার বর্তমানে বরাখাস্ত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনে সংযুক্ত আছেন।

র্যাব-৭ এর স্কোয়াড্রেন লিডার সাফায়াত জামিল ফাহিম জানান, বাশার ঢাকার দিকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ওই ইয়াবাগুলো পাওয়া গেছে। র্যাব কর্মকর্তা ফাহিম বলেন, আমরা জানতে পেরেছি বাশার আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা ডিবি পুলিশে কর্মরত ছিলেন। কিছুদিন আগে তিনি মাদক নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি সদস্যদের হাতে গ্রেফতার হন।

তারপর থেকে তিনি বরাখাস্ত অবস্থায় আছেন। বাশারের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার পরিমাণ ৩০ হাজার হতে পারে। বাশারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com