বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

নৌকা বাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান জগন্নাথপুরের সোনার বাংলা

নৌকা বাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান জগন্নাথপুরের সোনার বাংলা

জগন্নাথপুর নিউজ ডেস্ক:: জগন্নাথপুর উপজেলার শেষ সীমান্তবর্তী নবীগঞ্জের দিঘলবাক এলাকায় কুশিয়ারা নদীতে নৌকাবাইচ গসোমবার অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় জগন্নাথপুরের আলাদি গ্রামের সোনার বাংলা নৌকাটি চ্যাম্পিয়ান হয়েছে।
জানা যায়, ফেরদৌস আলম নৌসাদের ব্যক্তিগত উদ্যােগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা নবীগঞ্জের ফাদুল্লাহ-দিঘলবাকস্থ কুশিয়ারা নদীতে অনুষ্ঠিত হয়। এতে জগন্নাথপুর ও নবীগঞ্জের ৮টি নৌকা অংশ নেয়। এর মধ্যে বাঘাউড়া গ্রামের পংঙ্কিরাজ নৌকাকে হারিয়ে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়েনের আলাগদি গ্রামের সোনার বাংলা চ্যাম্পিয়ান হয়।
পরে চ্যম্পিয়ান দলের মধ্যে ১ম পুরস্কার ১টি ঘোড়া’, রার্নাস আপ দলের মধ্যে ২য় পুরস্কার একুশ ২১” রঙ্গিন টেলিভিশন ও তৃতীয় স্থান অর্জনকারীদ্র মধ্যে একটি খাশি বিতরণ করা হয়। এছাড়াও ৫ম ও ৬ যষ্ঠ স্থান অর্জনকারী দলের মধ্যে একটি করে টেবিল ফ্যান বিতরণ করা হয়েছে। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব হবিগঞ্জের জেলা পরিষদের চেয়ারম্যান ডা: মুশফিক হুসেন চৌধুরী উপস্থিত ছিলেন। তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।
এদিকে নৌরাবাইচ দেখতে শত শত উৎসুক লোকজন নৌকাযোগে কুশিয়ারা নদীতে উপস্থিত হন। নদীর দুই পাড়ের লোকজনের ঢল ছিল।
নৌকা বাইচ প্রতিযোগিতা চ্যাম্পিয়ান হওয়ায় আলাগদি গ্রামের সোনা বাংলা নৌকার পক্ষের মাসুম আহমদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com