রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে :কয়ছর আহমেদ এমপি মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ জগন্নাথপুরে বাংলা নববর্ষ উদযাপিত ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ ২য় স্থান অর্জন করলো পপুলার ইলেকট্রনিকস জগন্নাথপুর জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও ইসলাম বিরুধী কার্যকলাপ বন্ধের দাবীতে  গনসমাবেশ ও বিক্ষোভ মিছিল 

৩৬ বছর পর বিশ্বকাপে কানাডা, স্বপ্ন পূরণ বায়ার্ন তারকার

৩৬ বছর পর বিশ্বকাপে কানাডা, স্বপ্ন পূরণ বায়ার্ন তারকার

স্পোর্টস ডেস্ক :: ১৯৮৬ সাল, মেক্সিকো বিশ্বকাপে শেষবার সুযোগ পেয়েছিল কানাডা। এরপর কেটে গেছে ৩৬টি বসন্ত। ফুটবলের বৈশ্বিক আসরে সুযোগ হয়নি ম্যাপল পাতার দেশের। দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে, ঘরের মাঠে জ্যামাইকাকে ৪-০ গোলে উড়িয়ে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে কানাডা। জাতীয় দল বিশ্ব মঞ্চে সুযোগ পাওয়ায় আনন্দ অশ্রুতে আবেগঘন মুহূর্ত তৈরি করলেন বায়ার্ন মিউনিখের কানাডিয়ান ডিফেন্ডার আলফোনসো ডেভিস।

উত্তর আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা কানাডা ম্যাচটিতে ড্র করলেই পেয়ে যেতো বিশ্বকাপের টিকিট। তবে ঘরের মাঠ বিএমও ফিল্ডে উপস্থিত দর্শকদের আনন্দে ভাসিয়েই বিশ্ব মঞ্চে জায়গা করে নিয়েছে দলটি। প্রথমার্ধে সাইল ল্যারিন ও ত্যাজন বুকানানের গোলে এগিয়ে যায় কানাডা। শেষে জুনিয়র হইলেট গোল করার পর জ্যামাইকার আদ্রিয়া মারিয়াপ্পা আত্মঘাতী গোল করেন।

দীর্ঘ লালিত স্বপ্ন পূরণ হওয়ায় আনন্দিত আলফোনসো ডেভিস কান্নায় ভেঙে পড়েন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com