রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুরে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন অতপর প্রেমিকা জেল হাজতে

জগন্নাথপুরে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন অতপর প্রেমিকা জেল হাজতে

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন নিয়ে এলাকায় তোলপাড় চলছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের সাচায়ানী গ্রামে। থানা পুলিশ শুক্রবার মধ্যরাতে অনশনরত প্রেমিকা কলি বেগমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জানাগেছে, বিগত প্রায় এক বছর ধরে সাচায়ানী গ্রামের আপ্তর আলীর ছেলে জিয়াউর রহমান (২৪) ও একই গ্রামের আবদুন নুরের কন্যা কলি বেগমের (২০) মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি জানাজানি হলে গ্রামে সালিশ বৈঠকের মাধ্যমে তাদের প্রেমের বিচ্ছেদ ঘটে।
এদিকে শুক্রবার রাত ১০ টার দিকে প্রেমিকা কলি বেগম তাঁর প্রেমিক জিয়াউর রহমানের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামে উৎসুক জনতা ভীড় জমান। খবর পেয়ে রাতেই থানা পুলিশ অনশনরত প্রেমিকাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে প্রেমিকা কলি বেগম কে সুনামগঞ্জ আদালতে প্রেরন করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই আতিকুর রহমান বলেন, অনশনরত প্রেমিকাকে উদ্ধার করে আদালতে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে প্রেমিকার বাবা বাদী হয়ে প্রেমিক জিয়াউর রহমান ও প্রেমিকা কলি বেগম সহ ৪ জনকে আসামী করে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। প্রেমিকা জেল হাজতে যাওয়ার ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com