বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

বিশ্বকাপ চাইলে কোহলিদের ‘কলা’ খাওয়াতে হবে!

বিশ্বকাপ চাইলে কোহলিদের ‘কলা’ খাওয়াতে হবে!

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
সবশেষ ইংল্যান্ড সফরে কলা খেতে পারেননি ভারতীয় ক্রিকেটাররা। যে কারণে আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি বিশ্বকাপে কলা খাওয়ার আবদার করেছেন বিরাট কোহলিরা।
ক’দিন আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কাছে বিদেশ সফরে স্ত্রীদের সঙ্গে রাখার অনুমতি চেয়েছেন কোহলি। এখন আবার আবদার করেছেন বিশ্বকাপ খেলা অবস্থায় ভারতীয় ক্রিকেট দলের জন্য প্রয়োজনীয় ফলের ব্যবস্থা করার জন্য। বিশেষ করে কলা যেন থাকে। তার কারণ সবশেষ ইংল্যান্ড সফরে কলা খেতে পারেননি কোহলিরা।
সম্প্রতি হায়দরাবাদে একটি রিভিউ বৈঠকের আয়োজন করেছিল কমিটি অব অ্যাডমিনিসট্রেটরস (সিওএ)। সেখানে উপস্থিত ছিলেনভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি, টেস্ট দলের সহঅধিনায়ক আজিঙ্কা রাহানে, ওয়ানডে দলের সহঅধিনায়ক রোহিত শর্মা, কোচ রবি শাস্ত্রী এবং প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ।
ওই বৈঠকেই কোহলি অভিযোগ করেছেন সবশেষ ইংল্যান্ড সফরেইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাদেরকে পছন্দ অনুযায়ী ফল খেতে দেয়নি। যা শুনে সিওএ কঠোর ভাবেই জানিয়ে দেয় বোর্ডের উচিত ছিল নিজেদের টাকা খরচ করে ক্রিকেটারদের জন্য কলার ব্যবস্থা করার। বিশ্বকাপেযেন এই ভুল আর না হয়, সে দিকে নজর রাখতে বিসিসিআইকে কঠোরভাবে নির্দেশ দিয়েছেসিওএ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com