বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

আ’লীগকে ১০০ আসন ছাড়তে বলবে জাতীয় পার্টি: জিএম কাদের

আ’লীগকে ১০০ আসন ছাড়তে বলবে জাতীয় পার্টি: জিএম কাদের

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছে ১০০টি আসন চাইবে জাতীয় পার্টি।
দলটির কো-চেয়ারম্যান জি এম কাদের সোমবার বনানীর পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের কাছে ১০০ আসন চেয়ে জাতীয় পার্টি দরকষাকষি করবে। তবে সম্মানজনক আসন পেলে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে তারা নির্বাচনে যাবেন।
জিএম কাদের বলেন, এবারের নির্বাচনেও জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করবে।
জি এম কাদের বলেন, ‘আমরা আওয়ামী লীগের কাছে ১০০ আসন চেয়েছি। আমরা চাই আওয়ামী লীগ আমাদের সম্মানজনক আসন বরাদ্দ দেবে।’
তিনি বলেন, ‘আমাদের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কাছে শুনেছি, জোটের শরিকদের আওয়ামী লীগ ৭০টি আসন দিতে চায়।’
জি এম কাদের বলেন, ‘আমাদের দলকে আওয়ামী লীগ কত আসন দিতে চায়, এ বিষয়ে এখনো ওই দলের নীতিনির্ধারকদের সঙ্গে চূড়ান্ত কথা হয়নি। তবে আমরা সম্মানজনক আসন চাইছি। এটি হলেই আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে যাব।’
কোন প্রতীক নিয়ে নির্বাচন করবেন- জানতে চাইলে জি এম কাদের বলেন, ‘আমরা লাঙ্গল প্রতীক নিয়েই নির্বাচনে যাব।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com