বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

বাবরের স্ত্রীর মিছিলে আ’লীগ-পুলিশের বাধা, গুলিবর্ষণ

বাবরের স্ত্রীর মিছিলে আ’লীগ-পুলিশের বাধা, গুলিবর্ষণ

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
নেত্রকোনা-৩ আসনের বিএনপি প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীর নির্বাচনী মিছিলে বাধা দেয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে।
শনিবার সন্ধ্যায় মদন উপজেলায় এ ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে সংঘর্ষের সৃষ্টি হয়।
একপর্যায়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পুলিশ ৫০ থেকে ৬০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আতংকে বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়।
স্থানীয় লোকজন জানায়, শনিবার সন্ধ্যার পরপরই বিএনপি প্রার্থী তাহমিনা জামান নির্বাচনী প্রচারণা শেষে মিছিল নিয়ে মদন বৈশ্য বাড়ির ঘাট সড়কে পৌঁছলে পুলিশ মিছিল বন্ধ করার জন্য বলে। কিন্তু এতে কোনো কাজ না হওয়ায় পুলিশ মিছিলে বাধা দেয়।
এ সময় উত্তেজনা সৃষ্টি হয় এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এই খবর পেয়ে ঘটনাস্থলে আসলে উভয়পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। ধাওয়া-পাল্টাধাওয়া হয়।
এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে বলে জানায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫০ থেকে ৬০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পুলিশ।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান মিয়া যুগান্তরকে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বেশকিছু বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com