মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

আ’লীগে যোগ দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম

আ’লীগে যোগ দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী।
বুধবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন বিএনপির সাবেক এই নেতা।
প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,ইনাম আহমদ চৌধুরী বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আওয়ামী লীগে যোগ দেন। এ সময় প্রধানমন্ত্রী ইনাম আহমদ চৌধুরীকে ফুলের তোড়া উপহার দেন।
এ বিষয়ে ইনাম আহমেদ চৌধুরীর রাজনৈতিক সচিব রুশেল রহমান বলেন, ইনাম আহমেদ চৌধুরী বিএনপি থেকে পদত্যাগ করেছেন। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ যোগ দিয়েছেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী এর আগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রসঙ্গত, এবারের নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী হতে চেয়েছিলেন ইনাম আহমেদ চৌধুরী। প্রাথমিক মনোনয়নের তালিকায় তিনি থাকলেও শেষ পর্যন্ত চূড়ান্ত মনোনয়নে বাদ পড়েন তিনি। ওই আসনেধানের শীষের প্রতীক পান খন্দকার আবদুল মুকতাদির।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com