মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

সিলেটের জিন্দাবাজার থেকে ৬টি বিষধর সাপ ধৃত

সিলেটের জিন্দাবাজার থেকে ৬টি বিষধর সাপ ধৃত

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: সিলেট নগরীর ব্যস্ততম এলাকা জিন্দাবাজার থেকে ২টি গোখরা সহ ৬টি বিষধর সাপ ধরা হয়েছে। সোমবার সকালে নগরীর জিন্দাবাজার কাস্টম অফিস ও মাতৃমঙ্গল হাসপাতাল এলাকা থেকে সাপগুলো ধৃত হয়। সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নির্দেশে দেশের সাপুড়ে মো. বোরহান উদ্দিন জালালী সহ ৭ সদস্যের একদল সাপুড়ে এই সাপগুলো ধরতে সক্ষম হন। সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, গত কিছু দিন থেকে নগরীর জিন্দাবাজার কাস্টম অফিস ও মাতৃমঙ্গল হাসপাতাল এলাকার সড়ক সম্প্রসারণ ও উন্নয়ন কাজ করতে গিয়ে শ্রমিকরা সাপের উপদ্রব আঁচ করতে পেরে আমাকে জানান। সোমবার সকালে তিনি সাপুড়ে ডেকে সাপগুলো ধরান। সাপুড়ে মো. বোরহান উদ্দিন জালালী বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে এসে কড়ি চালান দিয়ে বুঝতে পারি অনেক বিষধর সাপ আছে এখানে। পরে ২টি বিষধর গোখরা সাপ সহ ৬টি সাপ ধরা সম্ভব হয়।” তবে এখানে গোখরা সহ আরো বিষধর সাপ রয়েছে বলেও ধারণা করছে সাপুড়েরা। এ সময় সিটি কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান ও প্রকৌশলী আলী আকবর সহ সিসিকের অন্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com