মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

জুড়ী থেকে এক মহিলা ও ৪ শিশুসহ ৫ জন নিখোঁজ

জুড়ী থেকে এক মহিলা ও ৪ শিশুসহ ৫ জন নিখোঁজ

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: জুড়ী থেকে মেয়েসহ এক প্রবাসীর স্ত্রী এবং একটি হাফিজি মাদ্রাসার তিন শিশু শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। ঘটনা দু’টি বুধবার বিকেলে ঘটেছে।

জানা যায়, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা, প্রবাসী মাসুকুর রহমানের স্ত্রী আয়শা আক্তার (৩০) তার শিশু কন্যা মাসুদা আক্তার (৬) কে নিয়ে জুড়ী বাজারে ডাক্তার দেখানোর কথা বলে বুধবার বিকাল ২টায় বাড়ী থেকে বের হন। সন্ধ্যা পর্যন্ত বাড়ী না ফেরায় পরিবারের লোকজন আয়শার মোবাইলে ফোন করলে সেটি বন্ধ পান। বিভিন্ন আত্মীয় স্বজনসহ আয়শার বাবার বাড়ীতে যোগাযোগ করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। রাতে আয়শার বাবার বাড়ীর লোকদের উপস্থিতিতে প্রবাসী মাসুকুর রহমানের ছোট ভাই জসিম উদ্দিন জুড়ী থানায় একটি সাধারণ ডায়রী (নং- ১২৭৩, তারিখ- ২৮.৮.১৯) করেন।

এদিকে একই ইউনিয়নের জাঙ্গিরাই হাফিজিয়া মাদ্রাসার তিন শিশু শিক্ষার্থী বুধবার বিকেল ৩টার পর মাদ্রাসা থেকে বের হয়ে আর ফিরে যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com