রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

শাবিতে ২ দিন ব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

শাবিতে ২ দিন ব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব আয়োজিত দুই দিন ব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন হয়েছে। ২৪ ও ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ‘সি’ বিল্ডিংয়ের কনফারেন্স রুমে ‘রিপোর্টিং, এডিটিং এন্ড অ্যাংকারিং’ শিরোনামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

শনিবার দিনব্যাপী দুই সেশনে এ কর্মশালা সম্পন্ন হয়। প্রথম সেশন পরিচালনা করেন যমুনা টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন। দ্বিতীয় সেশন পরিচালনা করেন সাংবাদিক নবনীতা চৌধুরী।

অনুষ্ঠানে শাবি প্রেসক্লাবের সভাপতি জিয়াউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এ সময় শাবি ভিসি বলেন, সাংবাদিকতা সমাজের একটি গুরুত্বপূর্ণ সেক্টর। তোমরা সাহসের সঙ্গে সমাজের অসঙ্গতি তুলে ধরতে পারো।

অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, ২৪ আগস্ট দিনব্যাপী কর্মশালার প্রথম সেশন পরিচালনা করেন দি ডেইলি স্টারের রিপোর্টার মওদুদ আহমেদ সুজন এবং দ্বিতীয় সেশন পরিচালনা করেন দৈনিক যুগান্তরের মফস্বল সম্পাদক নাঈমুল করীম নাঈম।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com