সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে গৃহবধুকে ধর্ষণের চেষ্টা:: এক লম্পট গ্রেফতার

জগন্নাথপুরে গৃহবধুকে ধর্ষণের চেষ্টা:: এক লম্পট গ্রেফতার

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামে এক গৃহবধুকে ধর্ষণ চেষ্ঠার অভিযোগে এক যুবক কে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
বুধবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম লিয়াকত আলী (২৭)। সে উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের হুছন আলীর ছেলে।
জানা যায়, গত ২৮ আগষ্ট রাতে নাদামপুর গ্রামের এক গৃহবধুকে বাড়িতে একা পেয়ে একই এলাকার লিয়াকত ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় গৃহবধুর আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুঁটে এলে ওই সময় যুবক পালিয়ে যায়। এ ঘটনায় ওই গৃহবধু বাদি হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ গত মঙ্গঁলবার মধ্য রাতে নিজ বাড়ি থেকে লিয়াকত আলীকে গ্রেপ্তার করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com