সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরের সালিশী ব্যক্তিত্ব নুরুল ইসলাম আর নেই

জগন্নাথপুরের সালিশী ব্যক্তিত্ব নুরুল ইসলাম আর নেই

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই আএলাকার বাসিন্দা বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব নুরুল ইসলাম ভূঁইয়া (৬৫) আর নেই। আজ শনিবার ভোর ৫টার দিকে তিনি নিজবাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি… রাজিউন)। তিনি অনেকদিন ধরে আলসারে আক্রান্ত ছিলেন।
আজ বাদ জহুর ইকড়ছই সিনিয়র হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে পঞ্চায়িতী কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্যা আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুম নুরুল ইসলাম ভূঁইয়া ইকড়ছই মাদ্রাসায় কিছুদিন শিক্ষকতা করেছেন।
মরহুমের মৃত্যু শোক প্রকাশ করেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক, আহমদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টার, পৌর আওয়ামীলীগ সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, পৌর কাউন্সিলর আবাব মিয়া, সোহেল মিয়া, বাজার ব‌্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, জগন্নাথপুর নিউজ ডটকমের সম্পাদক সানোয়ার হাসান সুনু, বার্তা সম্পাদক আমিনুল হক সিপন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com