সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন

জগন্নাথপুরে সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বেহাল সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর মাঝপাড়া গ্রামের রাস্তায় হবিবপুর গ্রামের বাসিন্দা ও ওমান আওয়ামীলীগের সভাপতি প্রবাসী জাহাঙ্গীর আলীর নেতৃত্বে এবং গ্রামবাসী ও ছাত্র জনতার অংশ গ্রহনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের উদ্যোক্তা ওমান আ.লীগের সভাপতি জাহাঙ্গীর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন এলাকার প্রবীণ মুরব্বী হাজী আবুল মনসুর ও সমাজসেবক শামসুল হক।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বটেরতল থেকে হবিবপুর মাঝপাড়া পর্যন্ত মাত্র এক কিলোমিটার রাস্তা দীর্ঘ ১৮ বছর ধরে চলাচলের অনুপযোগী রয়েছে। রাস্তাটি ভাঙতে ভাঙতে এখন খাদে পরিণত হয়েছে। এ রাস্তার করুণ দশার কারণে এলাকাবাসীর ভোগান্তির শেষ নেই। তাই জন ভোগান্তি লাঘবে দ্রুত রাস্তাটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।
এ সময় এলাকার মুরব্বী আবদুস সালাম, সমাজকর্মী বেলাল আহমদ, আতিকুর রহমান, রজব আলী, জিয়াউল হক, মাসুক মিয়া, আবদুল হান্নান, ইমন মিয়া, ইসমাইল হোসেন, মুজিব মিয়া, শুকুর আলী, আশরাফুল ইসলাম, ছালিক মিয়া, মিজানুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দ্রুত রাস্তা মেরামতের দাবিতে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্বারকলিপি প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com