সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে এক দিনে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ৫০ টাকা

জগন্নাথপুরে এক দিনে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ৫০ টাকা

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মাত্র এক দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ৪০ টাকা। পৌর শহরের বাজারে বর্তমানে পেঁয়াজ ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম আকাশ ছোয়া হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ। পেঁয়াজের দাম মানুষের ক্রয়-ক্ষমতার বাইরে চলে যাওয়ায় জনমনে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
জানাযায়, ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওযার সাথে সাথে দেশের হাট-বাজারে প্রভাব পড়েছে। এরই ধারাবাহিকতায় জগন্নাথপুরে বেড়েছে পেঁয়াজের দাম। সোমবার জগন্নাথপুর বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১শ টাকায়। যা গত এক দিন আগেও ছিল ৪০ থেকে ৫০ টাকা। এ সময় ক্রেতাদের মধ্যে অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, লাগাহীন ভাবে বেড়ে চলেছে পেঁয়াজের দাম। তা দেখার যেন কেউ নেই। মাত্র এক দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ৫০ টাকা।
তবে ক্ষুদ্র ব্যবসায়ীরা বলেন, বাজারের বড় ব্যবসায়ীরা পেঁয়াজ মজুদ করে রেখেছেন। আমরা তাদের কাছে পেঁয়াজ কিনতে গেলে তারা বিভিন্ন অজুহাত দেখান। কেউ বলেন পেঁয়াজের সংকট। আবার কেউ বলেন দাম বেড়েছে। বেশি দামে কিনে আনায় বেশি দামে বিক্রি করছি।
এ ব্যাপারে বাজারের বড় ব্যবসায়ীদের মধ্যে অনেকে বলেন, আমাদের কাছে মজুদ কোন পেঁয়াজ নেই। তারা পাল্টা অভিযোগ করে বলেন, ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিবে, তা আগে থেকেই বাংলাদেশের বড় ব্যবসায়ীরা জানতেন। যে কারণে গত ২ দিন ধরে আমরা কোন পেঁয়াজ আমদানী করতে পারছি না। এক প্রশ্নের জবাবে তারা বলেন, আমরা সিলেট, শ্রীমঙ্গল, চিটাগাং সহ দেশের বিভিন্ন স্থান থেকে পেঁয়াজ সহ অন্যান্য মালামাল আমদানী করে থাকি। বর্তমানে আমরা এসব আড়তদার ও মহাজনদের সাথে যোগাযোগ করে পেঁয়াজের বিষয়ে জানতে চাইলে তারা কোন উত্তর দেয় না। তাদের কাছে পেঁয়াজ আছে কি না এবং দাম কত তাও আমরা জানতে পারছি না। রীতিমতো বেসামাল অবস্থায় রয়েছে পেঁয়াজের বাজার।
এ ব্যাপারে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে ব্যবস্থা নেয়া হবে। সেই সাথে পেঁয়াজ মজুদ কারী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com