সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে পূজা মন্ডপ থেকে ফিরে বাসার দরজার সামনেই মৃত্যু

জগন্নাথপুরে পূজা মন্ডপ থেকে ফিরে বাসার দরজার সামনেই মৃত্যু

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাপুরে দুর্গাপুজার মন্ডপ ঘুরে বাড়ি ফিরে বাসার সামনেই মৃত্যুর মুখে ঢলে পড়লেন নিউটন দেব লিটন (৪৪) নামে এক কম্পিউটার ব্যবসায়ী।
জগন্নাথপুর পৌরশহরের সিএ মার্কেট এলাকায় মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, জগন্নাথপুর পৌরশহরের জগন্নাথপুর থানা রোড এলাকার কম্পিউটার ব্যবসায়ী নিউটন দেব লিটন বেশ কয়েক বছর ধরে পরিবার পরিজন নিয়ে শহরের সিএ মার্কেট এলাকায় বসবাস করে আসছিলেন। তিনি স্থানীয়দের কাছে একজন মুহরির হিসেবে পরিচিত। তাঁর গ্রামের বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব বড়চর গ্রামে।
সোমবার নিউটন দেব তাঁর পরিচিত কয়েকজনের সঙ্গে হবিগঞ্জের নবীগঞ্জে পুজা মন্ডপে বেড়াতে যান। ওইদিন গভীররাতে বাসায় ফিরেন। ভোরে পরিবারের লোকজন তাকে বাসায় দরজার সামনে পড়ে থাকতে দেখে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এখবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এদিন দুপুরে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার এসআই রাজিব রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ভোরে পরিবারের লোকজন বাসার দরজার সামনে মুর্মুষ অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। পুজামন্ডপে বেড়ানোর সময় নিউটন দেব মধ্যপান করেছেন বলে তার সঙ্গে থাকা কয়েকজন লোকজন জানিয়েছেন। এছাড়াও তিনি অনেকদিন আগে তার হার্টস্টোক হয়েছিল বলে পরিবারের লোকজন জানিয়েছেন। তবে মরদেহে কোন ধরনের আঘাতের চিহৃ পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com