বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

বিপুল আর্থিক ক্ষতির মুখে সাকিব

বিপুল আর্থিক ক্ষতির মুখে সাকিব

স্পোর্টস ডেস্ক ::  অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভ স্মিথ-ডেভিড ওয়ার্নার গত বছর নিষিদ্ধ হওয়ার পর তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল অনেক প্রতিষ্ঠান। বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। শোনা যাচ্ছে, এক বছরের জন্য ক্রিকেটের বাইরে থাকা সাকিবের সঙ্গে চুক্তি বাতিল করতে যাচ্ছে উবার, ইউনিলিভারসহ বেশ কয়েকটি করপোরেট প্রতিষ্ঠান। ফলে বিপুল আর্থিক লোকসানের সম্মুখীন এই অলরাউন্ডার।
সাকিব এতদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে এ-প্লাস ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে চুক্তিবদ্ধ ছিলেন। কিন্তু বুধবার তার কেন্দ্রীয় চুক্তি বাতিল করে বিসিবি। এ-প্লাস ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন সব মিলিয়ে মাসে সাড়ে চার লাখ টাকা। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান উবার নাকি সাকিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছে এখন। মাল্টিন্যাশনাল কোম্পানি ইউনিলিভার ও একটি পাঁচতারা হোটেলের সঙ্গেও সাকিবের চুক্তি রয়েছে।
তাদেরও সরে দাঁড়ানোর সম্ভাবনা প্রবল। আর গ্রামীণফোনের সঙ্গে সাকিবের মোটা অঙ্কের চুক্তিটাও বোধহয় ভেস্তেই যাচ্ছে। এ চুক্তি নিয়ে বিসিবির রোষানলে পড়েছিলেন তিনি। বোর্ডের নিয়ম ভেঙে চুক্তি করেছিলেন বলে কম কথা শুনতে হয়নি তাকে।
এ ছাড়া সাকিব শুভেচ্ছাদূত হিসেবে আছেন আন্তর্জাতিক শিশু তহবিল প্রতিষ্ঠান ইউনিসেফের সঙ্গে। নিষিদ্ধ একজনের সঙ্গে ইউনিসেফ সম্পর্ক রাখবে কিনা সেটাও একটা প্রশ্ন। সব মিলিয়ে আগামী এক বছর আর্থিক লোকসানেই কাটবে বাংলাদেশি অলরাউন্ডারের।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিং ইস্যুতে এক বছরের জন্য ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হন স্মিথ-ওয়ার্নার। এরপর বৃটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানায়, এক বছরে ১০ মিলিয়ন মার্কিন ডলার লোকসানে পড়তে যাচ্ছেন যাচ্ছে তারা। সেটিই হয়েছিল আইপিএলে দুজনই উপেক্ষিত ছিলেন। তাতেই ২.৪ মিলিয়ন ডলার হাতছাড়া হয়ে যায় স্মিথ-ওয়ার্নারের। এ ছাড়া অস্ট্রেলিয়ার বেতন ভাতা বাবদ ১.৫ মিলিয়ন ডলার থেকে বঞ্চিত হন স্মিথ। ওয়ার্নার হারান ৯ লাখ ডলার। বিভিন্ন স্পন্সর কোম্পানিও তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com