মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

গুয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের দুই ছবি

গুয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের দুই ছবি

বিনোদন ডেস্ক ::  প্রখ্যাত পোলিশ চিত্র পরিচালক ক্রিস্টফ জানুসি ও আসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গত বৃহস্পতিবার উদ্বোধন করেছেন তৃতীয় গুয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক মধুর ভান্ডারকার, গ্র্যামিজয়ী রিকি কেজ, মণিপুরী চিত্র পরিচালক অরিবাম শ্যাম শর্মা, অভিনেতা আদিল হুসেন প্রমুখ। উৎসবের উদ্বোধনী ছবি ছিল ইরানের ‘চারকোল’। জানা গেছে, উৎসবে বাংলাদেশের দুটি ছবি দেখানো হবে। একটি তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’, অন্যটি নূর ইমরান মিঠুর ‘কমলা রকেট’। আগামী ৪ঠা ও ৫ই নভেম্বর ছবি দুটি দেখানো হবে। ৬ই নভেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। এটি ভারতের প্রথম প্লাস্টিকমুক্ত চলচ্চিত্র উৎসব বলে দাবি করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আদিল হুসেন বলেছেন, মানুষকে প্রভাবিত করার যে ক্ষমতা সিনেমার রয়েছে, তা অবহেলা করার মতো নয়। শুধু উৎসবের গণ্ডিতে আটকে না থেকে ভালো ছবি গ্রামে গ্রামে নিয়ে যেতে হবে। মানুষকে ভালো ছবি দেখাতে হবে। আসাম সরকারের পক্ষে সংস্কৃতিমন্ত্রী নবকুমার দোলে জানিয়েছেন, এবার থেকে বছরে ২০টি ছবিকে সরকারি সাহায্য দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com