বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে জুয়া খেলার দায়ে আ.লীগ নেতাসহ চারজনের কারাদণ্ড

জগন্নাথপুরে জুয়া খেলার দায়ে আ.লীগ নেতাসহ চারজনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে জুয়া খেলার অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ চারজন কে  ভ্রাম্যমান আদালত সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান   করেছেন।

মঙ্গলরার রাত ৯ টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন ইকড়ছই এলাকার বাসিন্দা আওয়ামী লীগ নেতা মতিউর রহমান, একই এলাকার আব্দুল আহাদ, আনোয়ার হোসেন দুদু ও জুয়েল মিয়া। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, মঙ্গলবার রাতে পৌরশহরের ইকড়ছই স্লুইচ গেট এলাকা থেকে জুয়া খেলারত অবস্থায় পুলিশ তাদেরকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দণ্ডাদেশ প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম জানান, জুয়া আইনে তাদেরকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com