মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে বিনামূল্যে কৃষকদের মধ্যে ধানের বীজ বিতরণ

জগন্নাথপুরে বিনামূল্যে কৃষকদের মধ্যে ধানের বীজ বিতরণ

GE DIGITAL CAMERA

স্টাফ রিপোর্টার ::  সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি ভাবে বিনামূল্যে কৃষকদের মধ্যে ধানের বীজ ও সার সহ অন্যান্য শস্যের বীজ বিতরণ করা হয়েছে।
১৬ নভেম্বর শনিবার জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা কৃষকদের মধ্যে ধানের বীজ, সার, সরিষা বীজ, ভুট্রা বীজ, সূর্য্যমুখি বীজ, মিষ্টি কুমড়া বীজ, তরমুজ বীজ, বেগুন বীজ, লাউ বীজ ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, কৃষকদের লাভবান ও স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এরই অংশ হিসেবে এবার গ্রুপ ভিত্তিক কৃষকদের কৃষি উপ-করন দিয়ে সহায়তা করা হচ্ছে। আমরা চাই কৃষকরা নিজেরা ভাল মানের ধান থেকে নিজে বীজ ধান উৎপাদন করে লাভবান হবেন। যে কারণে এসব কৃষকদের দেয়া ব্রি-২৮ ও ব্রি-২৯ জাতের ভাল মানের ধানের বীজ দেয়া হয়েছে। এসব বীজ থেকে উৎপাদিত ধান থেকে তারাও বীজ ধান রাখতে পারবে এবং তা বাজারে বিক্রি করে অধিক লাভবান হবেন কৃষকরা। তাই কিভাবে এসব বীজ থেকে ধান উৎপাদন করে বীজ ধান রাখা যাবে এ বিষয়ে কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com