শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুর আর্ট স্কুলের অধ্যক্ষ’র দায়িত্ব পেলেন জুনায়েদ আহমদ সজল

জগন্নাথপুর আর্ট স্কুলের অধ্যক্ষ’র দায়িত্ব পেলেন জুনায়েদ আহমদ সজল

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার একমাত্র আর্ট স্কুলে অধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন চিত্রশিল্পী জুনায়েদ আহমদ সজল। চিত্রশিল্পী অধ্যক্ষ প্রণব বণিকের আকষ্মিক প্রয়ানে স্কুলের ওই পদটি শুন্য হওয়ায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়। আর্ট স্কুল পরিচালনা পরিষদের সর্বসম্মতি ক্রমে বুধবার জগন্নাথপুর আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুজামান জুয়েল, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ আমিনুল হক ওয়েছ স্বাক্ষরিত এক  প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে ।

জগন্নাথপুর পৌর শহরের ৫ নং ওয়ার্ড বাসিন্দা জুনায়েদ আহমদ সজল কিশোরকাল থেকে জগন্নাথপুর আর্ট স্কুলের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। শিশুকাল থেকে ওই স্কুলে চারুকলা বিষয়ে শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীদের দীর্ঘদিন চারুকলা বিষয়ে শিক্ষাদান করেন। শিক্ষাগ্রহণ ও শিক্ষাদানকালে তিনি মেধার পরিচয় দেন। একসময় স্কুলের সাধারণ সম্পাদক আমিনুল হক ওয়েছ যুক্তরাজ্যে পাড়ি জমানোর পর তিনি ওই স্কুলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com