বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী  সুনামগঞ্জের রত্নগর্ভা মা জাহানারা রউফ, ১১ সন্তানই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে দাঁড়ালেন জগন্নাথপুরের মানবিক ইউএনও মোঃ ইসলাম উদ্দিন   প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময়

ঐতিহ্যবাহী এম এ মান্নান মেধাবৃত্তি সম্পন্ন

ঐতিহ্যবাহী এম এ মান্নান মেধাবৃত্তি সম্পন্ন

স্টাফ রিপোর্টার :: আনন্দ ও উৎসব মুখর পরিবেশে দক্ষিণ সুনামগঞ্জের ডুংরিয়া উত্তরণ ক্লাব ও ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনায় প্রতিবছরের ন্যায় এবারো ঐতিহ্যবাহী এম এ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৪ টায় ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজে এই মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়।

সকালে মেধাবৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন- পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি ও সুনামগঞ্জ ৪ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

এসময় সাথে  ছিলেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া,   ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মোনায়েম, পরিকল্পনামন্ত্রীর একান্ত ব্যক্তিগত সচিব হাসনাত হোসাইন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উত্তরণ ক্লাবের সভাপতি মনিরুজ্জামান সুজন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম  জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক,উপজেলা যুবলীগ নেতা এডভোকেট নূর আলম, মাহবুব আলম রুবেল।

বৃত্তি পরিক্ষার সার্বিক তত্তাবধানে ছিলেন- পরিক্ষা নিয়ন্ত্রক ও ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক নেহার রঞ্জন দাস, ডুংরিয়া উত্তরণ ক্লাবের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত, ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক, ওমর আলী, আবু সুফিয়ান খান, মাহবুবুর রশিদ, আবুল কালাম আজাদ, ফরিদ আহমদ, প্রভাষক সাবিরুজ্জামান সুমন, ফয়সল আহমদ, মফরে বিন রশীদ, ছাদিকুর রহমান তারেখ, রিংকু তালুকদার, দোলন দেননাথ, উত্তরণ ক্লাবের অর্থ সম্পাদক সইদুর রহমান, সহ সাধারণ সম্পাদক রুবেল মিয়া, আবুল কাশেম, শিক্ষা সম্পাদক আবুল হাসান, নির্বাহী সদস্য, আমিনুল হক, তালিম মিয়া, শিরুল আমিন, শিমুল,মারজান, রনি, কাওছার, মাহবুব ও রিমেল আহমেদসহ প্রমুখ।

পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের নামে প্রতিষ্টিত উক্ত মেধাবৃত্তি পরিক্ষায় সুনামগঞ্জ সদর, দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার ৮২৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com