শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল

শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল

শান্তিগঞ্জ প্রতিনিধি::
‘শিক্ষকের মর্যাদার জয় হোক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় শান্তিগঞ্জ বাজারের সোহেল কমিউনিটি সেন্টারে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি শান্তিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ হারুন রশিদ।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি বাদল চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষিকা রাবেয়া আক্তার ও মুর্শেদ আলম মিজানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আবু হোসাইন মো. আসাদুল ইসলাম।
এ সময় আরও বক্তব্য রাখেন সদ্য বিদায়ী বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক রিন্টু কুমার দাশ, অনুজ কান্তি দাস, শামিম আহমেদ, আবু তাহের সনি, সুলতান আহমেদ, জাকিয়া সুলতানা, রুবি আক্তার, সজিব চন্দ্র দাস, ফয়জুল হক, সঞ্জিতা রানী তালুকদার, উম্মে কুলসুম, রানা আচার্য, ধনঞ্জয় চন্দ্র। এসময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে তিন বছর মেয়াদি বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি হিসেবে সহকারী শিক্ষক রানা আচার্য এবং সাধারণ সম্পাদক হিসেবে ফয়জুল হককে নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সিনিয়র সহ-সভাপতি বিন্টু কুমার দাস; সহ-সভাপতি সজিব চন্দ্র দাশ, সত্যেন্দ্র চন্দ্র তরপদার, ফাতেমা বেগম চৌধুরী বিউটি, মোছা. খালেদা বেগম ও মোছা. রাবেয়া আক্তার; যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুজ জহুর, কামরুজ্জামান, সুলতান আহমদ ও মলয় কান্তি দাস, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, অর্থ সম্পাদক মুর্শেদ আলম মিজান, সহ-অর্থ সম্পাদক হেমন্ত কুমার দাস, মহিলা সম্পাদক জাকিয়া সুলতানা, সহ-মহিলা সম্পাদক ফারজানা জান্নাত ও মাহবুবা রহমান রিমি, দপ্তর সম্পাদক নির্মল চন্দ্র দাস, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক প্রানতোষ কুমার দাস, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক বাপ্পু কুমার দাস, প্রচার সম্পাদক অনুজ কান্তি দাস, সহ-প্রচার সম্পাদক নিবাস তালুকদার, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক কাকন শ্রী তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক রীনা রানী শর্মা, সহ-সাংস্কৃতিক সম্পাদক জুয়েল মিয়া ও ডেইজি তালুকদার, আইন সম্পাদক সম্রাট মিয়া, ক্রীড়া সম্পাদক আবু তাহের সনি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈকত দাস, প্রাথমিক ও শিক্ষা সমন্বয়োন সম্পাদক শাহনাজ ফেরদৌসী, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সাঈদ আহমদ সরদার এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তানজিনা বেগম।
আয়োজকরা জানান, কমিটির অন্যান্য পদ ও সদস্যদের নাম পরবর্তীতে নির্বাচিত করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com