শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, আগামীকাল শখের নৌকাবাইচ

স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা

স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা

যুক্তরাজ্য প্রতিনিধি :

যুক্তরাজ্যে জগন্নাথপুর স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের মূল অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে লন্ডনস্থ Ford Square মসজিদ বিল্ডিংয়ে শতবর্ষ উদযাপন সমন্বয় পরিষদের সিনিয়র সমন্বয়ক আশিকুল হকের সভাপতিত্বে যুক্তরাজ্য বসবাসরত স্কুলের সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় ।
সমন্বয় পরিষদের সদস্য সচিব মোঃ আবুল হোসেনের পরিচালনায় অনুষ্টেয় সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমন্বয় পরিষদের সদস্য হোসেন আহমদ ।

সভায় বক্তব্য রাখেন, সর্বজনাব গোলজার হোসাইন গোলফর, শায়েখ এম রহমান, সাবেক কাউন্সিলর দরছ উল্লাহ, মোঃ আবুল খয়ের, জিল্লুর রহমান জিলু, বশির আহমদ, এম এ কাদির, মোঃ মুহিদুল্লাহ, আজিজুর রহিম মিছবা, মোঃ আব্দুল মোমিন, মোঃ সোনা মিয়া, সব্বির আহমদ খান, বদরুল ইসলাম রফু, মোঃ ছমির আলী, আব্দুস শহীদ, জাকির হোসেন, আব্দুল মমিন, লুৎফুর রহমান, শেখ আব্দুল মজিদ, আকিকুর রহমান চৌধুরী, আশরাফুল হুদা বাবুল, রিজিক হাসান মুরাদ, মোঃ আবুল হোসেন, বাহাদুর মিয়া, কবির আহমদ, কামাল মিয়া, মিফতাহ উদ্দিন , আনসার মিয়া জনি, এমরানুল হক, এনাম আহমদ, কামাল হোসেন, মিশকাত উদ্দিন শিশু, শাহ মোঃ মনির, মোঃ সুমন আহমদ, মোঃ পিয়ারুল হক, আব্দুল মজিদ, আব্দুল আলিম, হাফিজ আলী, ওয়ারকান হাসান, রিপন ভূঁইয়া, ইকবাল হোসেন, মামুনুর রশিদ, আতাউর রহমান, সাইফুল ইসলাম, দবির আহমেদ, ফয়সাল আহমেদ, সাজিদুর রহমান, ইমরুল হক, আব্দুল আমিন, আব্দুল আমিন রুম্মান, রূপবান আলী, মিয়া আবুল খায়ের, আবু সায়েক, মোহাম্মদ খান হাসান, কাজল মিয়া, আব্দুল কাদির, পায়েল আহমদ, ইমরান আহমেদ, মোহাম্মদ রিপন ভূঁইয়া, সিদ্দিকুর রহমান, ফজলুর রহমান সুমন, টিপু আহমদ, ইবন হোসেন, মামুন মিয়া, হাফিজুর রহমান মুন্না প্রমুখ ।

সভায় যুক্তরাজ্যে বসবাসরত স্বরূপ চন্দ্র স্কুলের যথাসম্ভব সকল শিক্ষার্থীর শতঃস্পুর্ত অংশগ্রহণের মাধ্যমে শতবর্ষ উদযাপনে সকলেই গুরুত্বারোপ করেন এবং এর জন্যে উপস্থিত সকলের প্রতি স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখার জন্যে অনুরোধ করা হয় ।
* সভায় সর্বসম্মতিক্রমে শতবর্ষের মূল অনুষ্ঠান আগামী নবেম্বর মাসের ১৫ তারিখের মধ্যে আয়োজনের জন্য একটি সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করা হয় ।

* শতবর্ষের আকাঙ্ক্ষিত এই অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে ইতোমধ্যে গঠিত উপ-কমিটি গুলোকে আরো কার্যকর ও গতিশীল করার জন্যে প্রত্যেক উপ-কমিটির সাথে যোগাযোগ করে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সমন্বয় পরিষদের সদস্য সচিব জনাব আবুল হোসেনকে দায়িত্ব প্রদান করা হয় ।

পরে অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠেয় এই সভায় উপস্থিত হয়ে সভাকে অত্যন্ত কার্যকর এবং সফল করার জন্যে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং আসন্ন শতবর্ষ আয়োজনের মূল অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন ।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com