রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের মতবিনিময় শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা জগন্নাথপুরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) জরুরি ভিত্তিতে রাস্তা সংস্কারের দাবিতে জগন্নাথপুরে লংমার্চ ও মানববন্ধন সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ জগন্নাথপুরে দুই বছরের মধ্যে দৃশ্যমান উন্নয়ন দেখতে পাবেন- কয়ছর আহমদ এমপি ভূমধ্যসাগর থেকে উদ্ধার জগন্নাথপুরের ৪জনসহ ২৯ বাংলাদেশির পরিচয় মিলেছে জগন্নাথপুরে দু’জন গুলিবিদ্ধ : এলাকায় উত্তেজন। জগন্নাথপুরে দু’জন গুলিবিদ্ধ : এলাকায় উত্তেজন।

জগন্নাথপুরে টিসিবির পণ্য কিনতে হাজারো জনতার ঢল

জগন্নাথপুরে টিসিবির পণ্য কিনতে হাজারো জনতার ঢল

GE DIGITAL CAMERA

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি টিসিবির পণ্য কিনতে হাজারো জনতার ঢল নেমেছে। ৯ ডিসেম্বর সোমবার উপজেলার রাণীগঞ্জ বাজারে টিসিবি পণ্য বিক্রি শুরু হয়। মেসার্স পলাশ ট্রেডার্সের উদ্যোগে জনপ্রতি ৪০০ টাকা মূল্যে ৫ লিটার সয়াবিন, ৫০ টাকা কেজি দরে ২ কেজি চিনি, ৫০ টাকা কেজি দরে ১ কেজি মশুর ডাল ও ৪৫ টাকা কেজি দরে ১ কেজি পেঁয়াজ বিক্রি করা হয়। এভাবে মোট এক হাজার মানুষের মধ্যে টিসিবি পণ্য বিক্রি করা হয়েছে। খোলা বাজারের তুলনায় অনেক কম দামে সরকারি পণ্য কিনতে পেরে মানুষের মুখে হাসি ফুটে উঠেছে। যে কারণে দীর্ঘ লাইন দিয়ে মানুষ টিসিবির পণ্য কিনছেন।
এ সময় রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী সুন্দর আলী, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারি প্রোগ্রামার আশীষ চক্রবর্তী, টিসিবি ডিলার মেসার্স পলাশ ট্রেডার্সের মালিক ধনেশ চন্দ্র রায়, ব্যবসায়ী সুহেল মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে আনসার ভিডিপি কমা-ার আবদুল্লাহ এর নেতৃত্বে শান্তি শৃঙ্খলার দায়িত্ব পালন করছেন আনসার ভিডিপি সদস্যরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com