বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর গ্রামে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানাযায়, সোমবার একটি নারী ঘটিত ও ইজিবাইক সংক্রান্ত বিষয় নিয়ে জগন্নাথপুর পৌর ভবনে শালিস বৈঠক হয়। বৈঠকে সাবেক পৌর কাউন্সিলর সুহেল আমিনের সাথে একিই ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেনের বাকবিতন্ডা হয়। এ সময় বৈঠক পরিচালনা নিয়ে বর্তমান পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন ও জাহাঙ্গীর মিয়া নামের এক ওমান প্রবাসীর মধ্যে কথা কাটাকাটি হয়।
এরই জের ধরে মঙ্গলবার মসজিদের মাইকে লোকজনদের সমবেত করে হবিবপুর পশ্চিমপাড়া ও হবিবপুর মাঝপাড়া গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে এলোপাতারি ইট পাটকেলের আঘাতে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমানের নেতৃত্বে পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। ততক্ষনে সংঘর্ষে হাজী হাসান, শুকুর আলী, নেছার আলী, জিয়াউল হক, জহিরুল ইসলাম, শাকিনুর রহমান, সাজু মিয়া, আবদাল মিয়া, সাকিল মিয়া সহ উভয় পক্ষে কমপক্ষে ২০ জন আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জহিরুল ইসলাম, সাকিল মিয়া ও সাজু মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। এ ব্যাপারে জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় এখনো কোন মামলা হয়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক আছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com